- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে হাটবাজারে সেনাবাহিনীর জনসচেতনতামূলক প্রচারণা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের বিভিন্ন হাটবাজারে সেনাবাহিনীর জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। সিভিল প্রশাসনের সহযোগীতায় শুক্রবার দিনব্যাপী উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজার, ঘাগটিয়া চকবাজার,উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও বাজার ও শিমূল বাগান এলাকায় হ্যান্ডমাইকে প্রচারণা চালানো হয়।
প্রচারণার সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহিনীর ক্যাপ্টেন মুহাম্মদ সালিমুল হক। প্রচারনার সময় এলাকার সমস্ত দোকানপাট বন্ধ ছিল। এলাকার প্রতিটি রাস্তাঘাট ছিল জনশূন্য।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন,জনসচেতনতামূলক প্রচারণায় সেনাবাহিনী সদস্যরা নিয়মিত মাঠে সহযোগীতা করে যাচ্ছে।

  • [১]