স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশনের রেজিষ্টার্ড ও কমিউনিটি’র ১০০ জন শিশুর প্রতীকী জন্মদিন পালন করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর অফিস সূত্রে জানা যায়, উপজেলার তাহিরপুর সদর ইউনিয়ন, বাদাঘাট ইউনিয়ন, বালিজুড়ি ইউনিয়ন ও উত্তর বড়দল ইউনিয়ন মিলে তাদের রেজিষ্টার ও কমিউনিটি’র ৫হাজার ৩০ জন শিশু রয়েছে। এদের মধ্যে বুধবার বিকেল ৪টায় তাহিরপুর উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে ১০০ জন শিশুর প্রতীকী জন্মদিন পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জন্মদিনের কেক কাটেন এবং শিশুদের হাতে পুরস্কার তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
জন্মদিনের কেক কাটার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি বাবরুল হাসান বাবলু, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর ম্যানাজার বিভূধান বিশ^াস, শিশু সুরক্ষা অফিসার এন্থনি রংদি, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, শওকত হাসান প্রমুখ।
ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ তাহিরপুর অফিস এর শিশু সুরক্ষা অফিসার এন্থনি রংদি বলেন, উপজেলার রেজিষ্টার্ড ও কমিউনিটি’র ৫হাজার ৩০ জন শিশুর হাতে উপহারের প্যাকে তুলে দেয়া হবে। প্রতিটি প্যকেটে রয়েছে ৭টি গায়ে মাখার সাবান, ২টি কাপর কাচার সাবান, ১০টি মাস্ক ও ১ কেজি ডিটারজেন্ট পাউডার।