স্টাফ রিপোর্টার, তাহিরপুর
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ৯ম দিনের লকডাউনে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ায় ১১ জনকে ৬ হাজার ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাহিরপুর বাজার, আনোয়ারপুর বাজার ও বালিজুড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানের সময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সাথে ছিলেন,থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, বিজিবি ও পুলিশ সদস্যবৃন্দ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, শুক্রবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত ১১জনকে ৬হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে। আগামী ১৪ জুলাই মধ্য রাত পর্যন্ত এ বিধি নিষেধ মেনে চলতে হবে।