- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ১১ পিআইসিকে শোকজ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে গাফিলতির অভিযোগে ১১ পিআইসিকে শোকজ করেছেন ইউএনও তাহিরপুর। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, পানি উন্নয়ন বোর্ডের বেঁধে দেওয়া ২৮ ফেব্রুয়ারির মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করতে হবে মর্মে উপজেলার ৭০টি ফসল রক্ষা বাঁধের পিআইসি ও সেক্রেটারীর সাথে চুক্তিনামা সম্পাদন করে আগাম বিল দিয়ে কার্যাদেশ প্রদান করা হয়। কাজের সময়সীমার আর মাত্র ২০ দিন বাকী থাকলেও প্রকল্পের কাজের গুণগতমান ও অগ্রগতি খারাপ থাকায় ১১টি প্রকল্পের সভাপতি ও সেক্রেটারীকে শোকজ করা হয়। বৃহস্পতিবার শোকজ পাওয়া প্রকল্প কমিটিগুলি হলো,মাটিয়ান হাওরের ৫০, ৫২, ৫৪ ও ৫৮ নং প্রকল্প। শনির হাওরের ১১ নং প্রকল্প এবং হালির হাওরের ১৫ নং প্রকল্প। মহালিয়া হাওরের ১৭,১৮,২১,২২ ও ২৩ নং প্রকল্প।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, কাজের গুণগতমান ও অগ্রগতি ভাল না থাকায় শনি, মাটিয়ান, মহালিয়া ও হালির হাওরের ১১ পিআইসিকে শোকজ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না করতে পারলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • [১]