- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ১৩ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ১৩ জনকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাহিরপুর বাজার, আনোয়ারপুর বাজার ও বালিজুড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাহিরপুর মো. আলা উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে বিনা প্রয়োজনে বসতবাড়ির বাহিরে বের হওয়া পথচারীদের ঘরে ফেরৎ পাঠানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পুলিশ ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, মঙ্গলবার সকাল থেকে দুপুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাহিরপুর মো. আলা উদ্দিন। এসময় ১৩ জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

  • [১]