স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার সাঁটানোর জন্য ১৩ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ জন প্রার্থীর কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এদের মধ্যে রয়েছেন ৩ জন চেয়ারম্যান প্রার্থী। চেয়ারম্যান প্রার্থীদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা প্রদানকারীরা হলেন, বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম, আওয়ামী লীগের বিদ্রোহী মাশুক মিয়া (ঘোড়া) ও জমির উদ্দিন (আনারস)। তাছাড়া ১০ জন ইউনিয়ন পরিষদ সাধারণ সদস্যদেরকে ৩ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।