- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ১৪ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ জনকে ৯ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত তাহিরপুর বাজার, আনোয়ারপুর বাজার, বালিজুড়ি বাজার ও বাদাঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবীর। ভ্রাম্যমাণ আদালত চলাকালে বিনা প্রয়োজনে বসতবাড়ির বাইরে বের হওয়া পথচারীদের ঘরে ফেরত পাঠানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, বুধবার সকাল থেকে বিকাল ৫ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

  • [১]