- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের পল্লীতে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮ টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ী গ্রামে। এ ঘটনায় বুধবার দুপুরে ওই কিশোরী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুন্দর পাহাড়ী গ্রামের    কাঁচা মিয়ার ছেলে জলিল মিয়া (২৪) ওই কিশোরীকে জোর করে তার বাড়ির সামনের একটি জায়গাতে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনার পর রাতেই বিষয়টির নিষ্পত্তির জন্য প্রতিবেশীরা সালিশ বসে। কিন্তু তাতে কোন সমাধান না হওয়ায় কিশোরী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, ‘প্রাথমিক তদন্তে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ডাক্তারী রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না। বাদীর লিখিত অভিযোগের বিষয়টি মামলা রুজ্জু করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • [১]