- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ১৭ প্রার্থীকে জরিমানা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে নির্বাচনী আচরণবিধি লংঘন করে দেয়ালে পোস্টার সাঁটানোর জন্য ১৭ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৭ জন প্রার্থীর কাছ থেকে ৬১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
৫ জন চেয়ারম্যান প্রার্থীকে  ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। প্রার্থীরা হলেন মোতাহার হোসেন আখঞ্জি শামীম(নৌকা), বোরহান উদ্দিন (ধানের শীষ), আওয়ামী লীগ বিদ্রোহী ইকবাল হোসেন
তালুকদার (চশমা), স্বপন কুমার দাশ (ঢোল), স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান (টেলিফোন)।
এছাড়া ১১ জন ইউনিয়ন পরিষদ সাধারণ সদস্য ও ১ জন মহিলা সদস্যা  প্রার্থীকে ৩ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।  

  • [১]