- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ২৬তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ২৬তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর। রবিবার সকাল ১০টায় তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের প্রথম ডোজ কৃমিনাশক ঔষধ খাওয়ানোর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, তাহিরপুর থানার উপ পরিদর্শক সিদ্দিক মিয়া, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রফিকুল ইসলাম ও সাংবাদিক শওকত হাসান প্রমুখ।
এ সময় ইউএনও মো. রায়হান কবীর বলেন, কৃমি আপনাদের শরীরের পুষ্টি অনেকটাই খেয়ে ফেলে, ফলে শরীর দুর্বল হয়ে যায়। তাই সময় মতো কৃমিনাশক ঔষধ খেতে হবে। তিনি শিশুদের অভিভাবক ও পরিবারের অন্যান্য সদস্যদের নিজ দায়িত্বে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার জন্য পরামর্শ দেন।

  • [১]