আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরের পল্লীতে এক ভয়াবহ রক্তক্ষয়ী দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ ৫০ জন আহত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের নোয়ানগর গ্রামে এ সংর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, নোয়ানগর গ্রামের আজগর আলী ও আলী মর্তুজা দুটি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষই
দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। গুরুতর আহত নোয়ানগর গ্রামের শাজ উদ্দিন (৩০), আলী নেওয়াজ (৩২), মিরাজ উদ্দিন (৩০), কফিল উদ্দিন (৪৫), আলিম উদ্দিন (৪০), জয়নাল(৪৫), গিয়াস উদ্দিন (৪০), ফখর উদ্দিন (৩০), এনায়েত (২৫), আলী আমজদ (৩০), আলী মর্তূজা (৩৫), শামাল (২৮), শিরিনা (৩২), কবির (৩৫), সিরাজুল (২৫), সাজিবুল (৩০), সালিম উদ্দিন (৫০), মনি (২০), মকবুল (৩০), সফিক মিয়া (২৫), সজিব (২০), আলফাস (২৮), মুন্না (২৬), হাদিস মিয়া (৩০), আশরাফুল (২৩), আব্দুল্লাহ (৩২), জিয়াউল (৩০), আলিম উদ্দিন (৫০) চিকিৎসা নিয়েছেন।
তাহিরপুর থানার এসআই অমৃত কুমার দেব বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত মেডিকেল অফিসার ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, গুরুতর আহত ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।