- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ৩’শ পরিবারকে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৩’শ পরিবারকে বর্ষাকালীন সব্জিচাষের কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২০১৯-২০২০ অর্থ বছরে পারিবারিক কৃষির সবব্জি পুষ্টি বাগান স্থাপনের অর্থ, বীজ ও উপকরণ বিতরণের লক্ষে তাহিরপুর সদর ইউনিয়নে প্রথম পর্বে ৩৫ জন কৃষকের মধ্যে এ প্রণোদনা দেয়া হয়। প্রণোদনার মধ্যে রয়েছে সবব্জি বাগানের বেড়া ও সার মিলে ১৯শ’৩৫ টাকা, ১২ প্রজাতির বীজ। রবিবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা’র সভাপতিত্বে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় বিতরণ পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা একরামুল হাসান প্রমুখ।

  • [১]