- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ৩০ পরিবারের মধ্যে মহিলা আওয়ামী লীগ নেত্রীর ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে হতদরিদ্র ৩০ পরিবারের মধ্যে সুনামগঞ্জ মহিলা আওয়ামী লীগ নেত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
শনিবার বিকেলে ভাটি তাহিরপুর গ্রামে সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল মুকুট’র সহধর্মীনি জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুসনা হুদার পক্ষ থেকে ৩০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, আধা লিটার সয়াবিন তেল, ১টি লাইফবয় সাবান, আধাকেজি ডাল, ১টি সেমাই, কেজি আলু, আধা কেজি চিনি ও একটি মাস্ক।
ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন তাহিরপুর সদর ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মল্লিকা খাতুন ও অর্চনা রাণী তালুকদার।

  • [১]