স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৩১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও মাস্ক বিতরণ করেছে উপজেলা পরিষদ।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধু কর্ণারে প্রতিষ্ঠান প্রধানদের নিকট আনুষ্ঠানিকভাবে ক্রীড়া সামগ্রী ও মাস্ক বিতরণ করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ¦ আব্দুছ ছোবাহান আখঞ্জি, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম, উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ, বাদাঘাট ডিগ্রি কলেজ অধ্যক্ষ জুনাব আলী, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিছবাহুল আলম প্রমুখ।
ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল এক সেট ক্রিকেট সামগ্রী, ১টি ভলিবল ও নেট ও ১টি ফুটবল।
উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর বলেন, তাহিরপুর উপজেলা পরিষদের অর্থায়নে ৪ লক্ষ টাকার ক্রীড়া সামগ্রী উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।