- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ৩ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তিন চেয়ারম্যান প্রার্থীকে ২ হাজার করে ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার এ জরিমানা আদায় করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইকবাল হোসেন।
জরিমানা প্রদানকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন তাহিরপুর সদর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী মোতাহার
হোসেন আখঞ্জি, বিদ্রোহী প্রার্থী ইকবাল হোসেন তালুকদার ও বড়দল উত্তর ইউনিয়নের বিএনপি দলীয় প্রার্থী আবুল কাশেম। বড়দল উত্তর ইউনিয়নের বিএনপি দলীয় প্রার্থী আবুল কাশেমের এককর্মী ধানের ছড়া হাতে নিয়ে মিছিল করায় ২হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় দুই চেয়ারম্যান প্রার্থীকে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

  • [১]