- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ৩ মাতাল যুবকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৩ মাতাল যুবককে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১১টায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইকবাল হোসেন তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দ-াদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামের শাজাহান (৩৮) ও বাবুল মিয়া (৩৯)কে ১৫দিনের কারাদ- এবং উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের সবুজ মিয়া(৩৪)কে ২ মাসের কারাদ- ।
তাহিরপুর থানা    এএসআই তপন কুমার দাস জানান, সোমবার সন্ধ্যায় ইফতারের সময় মদ খেয়ে রাস্তায় মাতলামি করার সময় তাদের আটক করে মঙ্গলবার সকালে তাহিরপুর উপজেলা নির্বহিী অফিসারের কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত ৩ যুবককে বিভিন্ন মেয়াদে দ-াদেশ দিয়েছেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল্লাহ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

  • [১]