তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে আইন অমান্য করার অপরাধে ৩ যুবককে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রামমাণ আদালত। সোমবার বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার ও আনোয়ারপুর বাজার এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এস এম রেজাউল করিম সরকারি বিধি নিষেধ অমান্য করে মোটরসাইকেলে একের অধিক যাত্রী বহন করার অপরাধে এক যুবককে ৫শত’ টাকা এবং অপ্রয়োজনে ঘোরাফেরা করায় দায়ে অপর যুবককে ৩শ’ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অপরদিকে আইন অমান্য করে চলাফেরা করার অপরাধে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী।
এসময় উপস্থিত ছিলেন, বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মাহমুদুল হাসান।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলা লকডাউন ঘোষণা তরারপর পরই জেলার প্রতিটি উপজেলায় আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মাইকিং করা হয়।