স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৭০ভাগ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২—২৩ মৌসুমের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় একজন কৃষককে একটি কম্বাইন্ড হারভেস্টার ও ছয়জন কৃষকের মাঝে ৬টি সিডার মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান—উদ—দৌলা, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ সালাহ উদ্দিন, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান—উদ—দৌলা বলেন, কম্বাইন্ড হারভেস্টার ও সিডার মেশিনের মাধ্যমে কৃষকের ফসল উৎপাদনের কাজ সহজ হবে এবং কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে। কৃষকের আয় বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।