- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ৭৩৭৫টি কীটনাশকযুক্ত মশারী বিতরণ

স্টাফ রিপোটার, তাহিরপুর
তাহিরপুরে ৭৩৭৫টি কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সদরের উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার আওতাধীন ম্যালেরিয়া কর্মসূচীর অর্থায়নে তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে ৭৩৭৫টি মশারী বরাদ্দ করা হয়েছে। মশারী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কৃপেশ রঞ্জন রায়,
সিএনআরএস তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ, স্বাস্থ্যকর্মী আজরফ হোসেন, চিত্তরঞ্জন দাস, ব্র্যাক ম্যানেজার পনূয়েল পান্থা, বিডিএসসির প্রজেক্ট ম্যানেজার আল আমিন, উপজেলা ম্যানাজার শামীম হোসেন প্রমুখ।

  • [১]