- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ৭ জনকে জরিমানা, ৩৫০ পরিবারকে খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ১৩তম দিনের লকডাউনে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ায় ৭জনকে ৭হাজার ৯শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে করোনা মোকাবিলায় আরোপিত লকডাউনে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে খাদ্য সহায়তা তাদের হাতে তুলে দেয়া হয়। সকাল থেকে সরকারী আধা সরকারি এনজিওসহ সকল অফিস বন্ধ রয়েছে।প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দিচ্ছেন না। তাহিরপুর বাজার,আনোয়ারপুর বাজার ও বালিজুড়ি বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর। এ সময় তার সাথে ছিলেন বিজিবি ও পুলিশ সদস্যবৃন্দ।

  • [১]