স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে মিলাদ মাহফিলপূর্ব আলোচনা সভায় অধ্যক্ষ আব্দুছ ছোবাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আমিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী মাও. শামছুজ্জামান, বিদ্যুৎসাহী সদস্য আমিনুল ইসলাম, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মুহিবুর রহমান, প্রভাষক আব্দুল মান্নান, আসিকুর রহমান, সহকারী শিক্ষক দ্বীন ইসলাম, মহিবুর রহমান, রজব আলী, ইব্রাহিম আলী, সমাজসেবক এমরান হোসেন, আতিকুর রহমান প্রমুখ। মিলাদ মাহফিল শেষে ২০১৭ সালের বিদায়ী দাখিল পরীক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।