- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর ইউপি সদস্যদের শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়নের ৬৩ ওয়ার্ডের নব-নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তাহিরপুর উপজেলা গণমিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খালেদুর রহমান। নব-নির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান প্রমুখ।

  • [১]