স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনু্ষ্িঠত হয়।
আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মর্তুজা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সাবেক বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, যুবলীগ নেতা সাংবাদিক শওকত হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, সহ সভাপতি জাহিদ হাসান রুবেল, সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ্ প্রমুখ।