- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর উপজেলায় ব্র্যাক’র ঋণ আদায় বন্ধ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলায় ব্র্যাক ঋণ আদায়ের কিস্তি বন্ধ রেখেছে। সোমবার তাহিরপুর উপজেলায় বিভিন্ন সরকারী কর্মকর্তাদের কার্যালয়ে তাদের এ কর্মসূচীর কথা জানিয়ে লিফলেট বিতরণ করেন ব্র্যাকের তাহিরপুর উপজেলা ব্র্যাক এরিয়া ম্যানাজার গোপীনাথ বর্মন ও তাহিরপুর উপজেলা শাখা ব্যবস্থাপক শাহজামাল।
এছাড়াও মানুষের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ও হাত ধোয়া বিষয়ে সচেতনতামূলক কাজ করার খবর পাওয়া গেছে।
তাহিরপুর উপজেলা ব্র্যাক এরিয়া ম্যানাজার গোপীনাথ বর্মন বলেন, ঋণ অদায় আপাতত বন্ধ রাখা হয়েছে। স্বেচ্ছায় যাহারা ঋণের কিস্তি জমা দিচ্ছেন শুধু তাদের কিস্তি রাখা হচ্ছে।
তাহিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সরকারি প্রচারনার পাশাপাশি ব্র্যাকের জনসচেতনতামূলক প্রচারনা উপজেলাজুড়ে ব্যাপক সারা জাগাবে।

  • [১]