তাহিরপুর প্রতিনিধি
বৃহস্পতিবার তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল করার লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সহ-সভাপতি নুরুল আমিন, আলী মর্তুজা, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দলীয় নেতা রঞ্জু মুখার্জী, হাফিজ উদ্দিন প্রমুখ।
এদিকে দুপুর ২টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আহবায়ক বাচসপতি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম