স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা পরিষদের ২০২২—২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে বাজেট পেশ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর উপজেলা কৃষি অফিসার মো. হাসান—উদ—দৌলা, উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবির, সুনামগঞ্জ ইএলজি প্রকল্পের জেলা ফ্যাসিলেটেটর মো. নজরুল ইসলাম প্রমুখ।
২০২২—২০২৩ অর্থ বছরে আয় ধরা হয়েছে ১ কোটি ৬৫ লক্ষ ৩০হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৫ লক্ষ ৩০হাজার টাকা ।