- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর উপজেলা পরিষদের পুকুর ও আশপাশের আবর্জনা সরানো হচ্ছে

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
মুজিববর্ষ উপলক্ষে তাহিরপুর উপজেলা পরিষদ পুকুর পরিচ্ছন্ন ও পুকুরের আশপাশের আবর্জনা সরানো হচ্ছে। ২৪৭ শতক জায়গা জুড়ে দৃষ্টিনন্দন এ পুকুরটির চারপাশে ঘিরে রয়েছে সারি সারি নারিকেল গাছ।
বুধবার দিনব্যাপী শ্রমিকরা পরিষদের পুকুরে নৌকা দিয়ে সমস্ত আবর্জনা পরিস্কার করেছেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, মুজিববর্ষ উপলক্ষে তাহিরপুর উপজেলা পরিষদের সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষে তার ব্যক্তিগত উদ্যোগে পুকুর পরিস্কার ও আশপাশের আবর্জনা সরানো হচ্ছে।

  • [১]