স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা বিএডিসি বীজ ডিলার এসোসিয়েসন গঠন করা হয়েছে। রবিবার দুপুরে তাহিরপুর উপজেলা বিএডিসি বীজ ডিলার এসোসিয়েসনের অস্থায়ী কার্যালয়ে তাহিরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শীতেশ রঞ্জন রায়ের সভাপতিত্বে এই এসোসিয়েশন গঠন করা হয়।
দীগেশ চন্দ্র
তালুকদারকে সভাপতি, আহসান হাবিবকে সহ-সভাপতি মো.সামায়ুন কবীরকে সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদকে সাংগঠনিক সম্পাদক, তানজীম হাসান সোহাগকে অর্থ সম্পাদক ও দুলাল মিয়াকে সহ-অর্থ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়।