স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানকে সভাপতি ১০ জন সহ সভাপতি একজন সদস্য সচিব সহ ১০১ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
বুধবার তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংগঠনের সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, দলীয় সহ সভাপতি আলী মর্তূজা, নুরুল আমিন, ইকবাল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক
অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ,সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,তারা মিয়া, বালিজুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান দলীয় নেতা জামাল উদ্দিন,হাফিজ উদ্দিন, রঞ্জু মুখার্জি, মতিউর রহমান মতি প্রমুখ।