- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার দুপুরে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির অনুমোদন করেন সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি দীপক চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী।
নবগঠিত কমিটিতে আহবায়ক নির্বাচিত হয়েছেন মিলন তালুকদার, যুগ্ম আহবায়ক সুষেণ বর্মন ও সদস্য সচিব রাজন চন্দ।
কমিটির সদস্যরা হলেন সজল বর্মন, নিহার রঞ্জন তালুকদার, কাজল তালুকদার, সঞ্জীব সাংমা, বিপুল দাস, রঞ্জু সেন, দিপক পাল, লাল মোহন বর্মন, কবিন্দ্র চন্দ, প্রাণকৃষ্ণ দে,নিপু দাস, প্রবীর বর্মন, সজল রায়, সত্যময় বর্মন, প্রদীপ হাজং, এলিবেন হাজং, রেষ্টন রাকসাম ও সমিত দাস।

  • [১]