স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক কাপ টি ২০ ক্রিকেট টুর্নামেন্টে বুধবার পৃথক ম্যাচে জয়ী হয়েছে তাহিরপুর উপজেলা ক্রিকেট টিম এবং এইচএমপি উচ্চ বিদ্যালয়। তাহিরপুর উপজেলা ৩ উইকেটে এবং এইচএমপি উচ্চ বিদ্যালয় ৮ উইকেটে জয় পায়।
দিনের প্রথম ম্যাচে সকাল ৯টায় তাহিরপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম টস জিতে বুলচান্দ উচ্চ বিদ্যালয়কে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। বুলচান্দ উচ্চ বিদ্যালয় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯৭ রান সংগ্রহ করে। কাউছার ২৩, জুবায়ের ১৯ রান করেন। তাহিরপুর উপজেলা দলের পলক ২টি ও ইয়াছিন, রিজভী, জনি প্রত্যেকে ১টি করে উইকেট নেন।
৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তাহিরপুর উপজেলা দল ১৯.৩ ওভারে ৩ উইকেট হাতে রেখে জয়ের লক্ষে পৌঁছে যায়। রিজভী ২২, কানন ১৮, পলক ১১ ও সুদয় ১০ রান করে দলের জয়ে অবদান রাখেন।
এদিকে দিনের ২য় মাচে দুপুর ২টায় ছাতক উপজেলা দল ২০ ওভারে ৮ উইকেটে ১১৬ রান সংগ্রহ করে। পারভেজ ২১, মিছবাহ ২০, নাজমুল ১৭ এবং অলিবুর ১২ রান করেন।
২য় ইনিংসে এইচএমপি উচ্চ বিদ্যালয় নোভেলের ২৭ ও আশিকের ২৭ রানের দ্রুতগতির ইনিংসের উপর ভর ৫.৫ ওভার এবং ৮ উইকেট হাতে রেখে সহজ জয় পায়।