স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি মাসিক সভা ও প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন।
কেয়ার বাংলাদেশ তাহিরপুর’র কর্মকর্তা নাজমুল হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা প্রমুখ।
সমাপনী সভায় উপজেলা পুষ্টি কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
ছাতক
ছাতকে পুষ্টি কমিটির উদ্যোগে বহুখাত ভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে পুষ্টি কমিটির দ্বি-বার্ষিক ও প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুষ্টি কমিটির সভাপতি মামুনুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
বক্তব্য রাখেন ডাঃ তোফায়েল আহমদ সনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার দে, প্রাণী সম্পাদক কর্মকর্তা সুমন আচার্য্য, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, তথ্যসেবা কর্মকর্তা আকলিমা আকতার, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, আওলাদ হোসেন মাস্টার, আব্দুল হেকিম, অদুদ আলম, আখলাকুর রহমান, সাইফুল ইসলাম, মুরাদ হোসেন, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, সাংবাদিক সাকির আমিন, কেয়ার বাংলাদেশ, কালেক্টিভ ইমপেক্ট ফর নিউট্রিশন ইনিসিয়েটিভের টেকনিক্যাল অফিসার আব্দুস শুকুর।
সভায় অন্যান্যদের মাঝে ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, উপজেলা মহিলা অধিদপ্তরের লিপি আচার্য্য, সু-সেবা নেট ওয়ার্কের রহিমা আক্তার, নমিতা মালাকার, ফটো সাংবাদিক আমির আলীসহ পুষ্টি কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।