সু. খবর রিপোর্ট
তাহিরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভার সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইকবাল হোসেন।
চন্দ্র শেখর দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার মির্জা রিয়াদ হাসান, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার স্টিপ তাপস চিসিম, উন্নয়ন সহায়ক মনিকা দেবনাথ, মিঠু দেবনাথ প্রমুখ।
অপরদিকে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় একতা কৃষি সমবায় সমিতির আয়োজনে শিশুদের পুষ্টি নিশ্চিতকরণে একটি র্যালি ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ছাতক
সকালে বিশ্বস্বাস্থ্য দিবসের র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স েেথকে বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ডা. মোহাম্মদ গোলাম মাওলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। স্বাগত বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী।