স্টাফ রিপোর্টার
তাহিরপুরে ত্রাণ বিতরণ করেছে ‘আমরা নারায়নগঞ্জবাসী’ নামের একটি সংগঠন। রবিবার দুপুরে টাকাটুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার ৪’শ পরিবারের মধ্যে এ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল, ২ কেজি তেল, ২ কেজি পিঁয়াজ, ২কেজি ডাল, এক কেজি চিড়া, আধা কেজি গুড়, এক প্যাক টোস্ট বিস্কুট, এক ডজন ম্যাচ, এক প্যাকেট মোমবাতি, আধা কেজি লবণ, ৫টি স্যালাইন ও ১৫ কেজি চাল।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সিলেট রেঞ্জ নুরুল ইসলাম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, ‘আমরা নারায়নগঞ্জবাসী’র সভাপতি নুর উদ্দিন আহমদ, সহ সভাপতি মাহবুবুর রহমান, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় তালুকদার প্রমুখ।
এদিকে ‘আমরা নারায়নগঞ্জবাসী’ রবিবার দুপুরে
উপজেলার বেহেলী, জামালগঞ্জ সদর, জামালগঞ্জ উত্তর সহ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ফসলহারা ও বন্যা দুর্গত অসহায় ৩ শতাধিক পরিবারের ত্রাণউপকরণ বিতরণ করেন।
এসময় থানার অফিসার ইনচার্জ আবুল হাশেম, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, জামালগঞ্জ উপজেলা উদীচীর সভাপতি ও হাওর উন্নয়নকর্মী আকবর হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।