- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর ও জামালগঞ্জে সন্ত্রাসবিরোধী সভা

সু.খবর রিপোর্ট
তাহিরপুরে সন্ত্রাস জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার তাহিরপুর উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা গণমিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খালেদুর রহমানের সভাপতিত্বে ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামন কামরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আল্বহাজ আবুলহোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি।
এছাড়াও বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন চেয়ারম্যান বোরহান উদ্দিন, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নরায়ন বৈশাখ, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন প্রমুখ। সভায় বক্তার সন্ত্রাস,জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে স্বোচ্ছার থাকার আহবান জানান।  এদিকে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস নাশকতা ও জঙ্গীবাদ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা মিলনায়তন হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান,উপজেলা আ: লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী।
সভায় বক্তব্য রাখেন, ভীমখালী ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, ভীমখালী ইউপি নব-নিবার্চিত চেয়ারম্যান দুলাল মিয়া,মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, শুকদেবপুর মাদ্রাসার সুপার মাও. মাহমুদুল হাছান, নোয়াগাঁও মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপ্রতি অঞ্জন পুরকায়স্থ, ডা. মনিসর চৌধুরী, সকল সরকারি বেসরকারি অফিসের কর্মকতা, রাজনৈতিক নেতৃবৃন্দ জন প্রতিনিধি, সুশীল সমাজ,  শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিক বৃন্দ।  
বক্তারা বলেন, স্বাধীনতার ৪৫ বছর পর আমাদের দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিল তাই দেশী বিদেশী কিছু সংখ্যক বিপথগামী লোক দেশটাকে সন্ত্রাসের দিকে ঠেলে দিতে চাচ্ছে। আমাদের দল মতের উর্ধ্বে উঠে জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমুল পর্যায়ে সন্ত্রাস নাশকতা ও জঙ্গিবাদ নির্মূলে প্রতিটি ইউনিয়ন ও ওর্য়াড পর্যায়ে কমিটি গঠন করা হবে। মতবিনিময় সভায় উপজেলার সরকারি বেসরকারি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশিল সমাজ ও সাংবাদিকবৃন্দ এই সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে স্ব স্ব অবস্থানে থেকে মোকাবেলা করতে ঐক্যমত পোষণ করেন ।    
 

  • [১]