- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর ও দোয়ারায় গো-খাদ্য বিতরণ

তাহিরপুর ও দোয়ারাবাজার প্রতিনিধি
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার তাহিরপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫৫জন কৃষকের মধ্যে  ১০ কেজি প্যাকেটজাত গো-খাদ্য বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার বেলাল হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার রফিকুল ইসলাম প্রমুখ।
এদিকে দোয়ারাবাজার উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে নয়টি ইউনিয়নের ১৭৪ টি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মঝে ১০ কেজি করে গো-খাদ্য বিতরণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে গো-খাদ্য বিতরণ পূর্ব আলোচনা প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীরপ্রতীক।
এসময় উপস্থিত ছিলেন পিআইও এস এম এ করিম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মউদুদুর রহমান খাঁন, ভেটেরিনারী কম্পাউন্ডার ফারুক আহমদ, ভিএফ এ অনিক সেন, সেচ্চা সেবী সুজন কুমার চন্দ্র।
 

  • [১]