সু.খবর রিপোর্ট
তাহিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও কেয়ার বাংলাদেশ এর সহযোগিতায় ঢাকা আহসানিয়া মিশন ও সৌহার্দ্য তিন কর্মসূচির যৌথ বাস্তবায়নে দুর্যোগ দিবসের একটি র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেয় উন্নয়ন সংস্থা, ওয়ার্ল্ডভিশন ও ঢাকা আহসানিয়া মিশনের কর্মী ও সংগঠকবৃন্দ।
র্যালি শেষে
উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, ঢাকা আহসানিয়া মিশনের ফিল্ড সুপারভাইজার আছমা আক্তার, চন্দ্র শেখর দাস প্রমুখ।
ধর্মপাশা
ধর্মপাশা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ধর্মপাশা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন কবীরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমদ, ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সেলিম আহমেদ, আমানুর রাজা চৌধুরী ও উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি রতন সরকার প্রমূখ।