স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা ছাত্র ছাত্রীদের মাঝে কবিতা, ছড়া ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম, মাদ্রাসার অধ্যক্ষ মুহিব্বুর রহমান, ভাইস প্রিন্সিপাল শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, প্রভাষক ইসতিয়াক আহমদ, আসিকুর রহমান, লিপি ভৌমিক, শিক্ষক রজব আলী, মুহিবুর রহমান, মেহেদী হাসান, মাহমুদা আক্তার ও হালিমা আক্তার প্রমুখ।