তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তে সৌরবিদ্যুৎ প্যানেল বিতরণ করা হয়েছে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকজনের মধ্যে। সোমবার বিকেলে সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ারের বরাদ্দ থেকে সোলার প্যানেল বিতরণ করা হয়।
সোমবার রাজাই গ্রামে খাসিয়া রাজা ইউক্লিবি সিমের ছেলে এন্ড্রু সলোমারের বাড়িতে তিনি ১২টি পরিবারের মধ্যে সৌর বিদ্যুৎ প্যানেল বিতরণ করা হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার।
উপস্থিত ছিলেন, আদিবাসী নেতা এন্ড্রু সলোমার, উত্তম স্নাল, মিখায়েল দিও প্রমুখ।