- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের এজিএম অনুষ্ঠিত

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার। গ্রুপের ২০১৬-২০১৭ সনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন, গ্রুপের সহ-সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন। ২০১৫-২০১৬ অর্থ সনের নিরীক্ষিত হিসাব পেশ করেন গ্রুপের সচিব রাজেশ তালুকদার। ২০১৭-২০১৮ সনের সম্ভাব্য আয় ব্যয়ের বাজেট প্রতিবেদন পেশ করেন গ্রুপের সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, গ্রুপের উপদেষ্টা জালাল উদ্দিন, গ্রুপের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিলেট চেম্বার্স অব কমার্সের পরিচালক ও গ্রুপের সদস্য পিন্টু চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য মনমোহন পাল মতিশ, গ্রুপের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, সুজাত মিয়া, উত্তর বড়দল ইউপি আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রঞ্জু মুখাঞ্জী প্রমুখ।
সভা শেষে দক্ষিণ বড়দল ইউনিয়নের অর্ধশতাধিক বিএনপি সমর্থক আওয়ামী লীগে যোগদান করেন।

  • [১]