- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর থানায় ওপেন হাউজ ডে

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় তাহিরপুর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’তে উপজেলার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সমাজসেবক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন’র সভাপতিত্বে এবং এসআই নাজমুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, ধর্মীয় নেতা সুভাস পুরকায়স্থ, সাংবাদিক শওকত হাসান, ইউপি সদস্য দ্বীন ইসলাম, মুশাহিদ মিয়া, শিক্ষক আমিনুর রহমান প্রমুখ।

  • [১]