- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর দু’টি পূজামন্ডপে আর্থিক অনুদান বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা পরিষদের উদ্যোগে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনের সময় দু’টি পূজামন্ডপে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল উপজেলার ২০টি দূর্গামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ইন্দ্রপুর সার্বজনীন পূজামন্ডপে ৩০ হাজার টাকা ও বড়দল উত্তর ইউনিয়নের রাজাই হাজংপাড়া পূজামন্ডপে ৩০ হাজার টাকা উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে অনুদান প্রদান করেন।

  • [১]