- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর বর্ডারহাট পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় সীমান্তের সায়দাবাদে নির্মাণাধীন বর্ডার হাটের অগ্রগতি পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ। সোমবার দুপুরে লাউড়েরগড় সায়দাবাদে নির্মাণাধীন বর্ডার হাটে এসে তিনি কাজের অগ্রগতি দেখেন।
এ সময় তার সঙ্গে ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. বাবুল আখতার, সুনামগঞ্জ আবগারী ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. আব্দুর রহিম, বাদাঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আহমদ, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ীর কোম্পানী কোম্পানী কমান্ডার সুবেদার মো. হাবিবুর রহমান প্রমুখ।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম জানান, আশা করি মার্চের প্রথম সপ্তাহেই তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তের সায়দাবাদ বর্ডার হাঁটুটি চালু হবে।

  • [১]