- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও ছাতকে বন্যা পরিস্থিতির অবনতি

সু.খবর রিপোর্ট
তাহিরপুরে পাহাড়ী ঢলে স্থানে স্থানে ভাঙ্গনে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ১১ টি প্রাথমিক বিদ্যালয়ের মেঝেতে পানি ওঠায় শিক্ষার্থীদের ক্লাস নেয়া সম্ভব হচ্ছে না।
গত ৪ দিন ব্যাপি ভারী বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে ভারত থেকে নেমে আসা পাহাড়ী নদী যাদুকাটা ,মাহারাম, রক্তি নদী দিয়ে বিপদসীমা অতিক্রম করে  ঢলের পানি নেমে আসায় নি¤œাঞ্চলের ৫০টিরও বেশী গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
পানিবন্দী হয়ে পড়েছে ৫০ হাজারেরও বেশী মানুষ। দুর্যোগ মোকাবেলায় তাহিরপুর উপজেলা পরিষদ কার্যালয়ে শনিবার সকাল ১১টায় জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমদ, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বী জাহান, বিপ্লব সরকার, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, আজহার আলী, বিশ্বজিত সরকার, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মনোলাল রায় প্রমুখ।
সভায়  উপজেলার সে সমস্ত স্থানে রাস্তা ঘাট ও ব্রিজের ক্ষতি হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলি ব্রিজের এপ্রোচ, তাহিরপুর-বাদাঘাট সড়ক, সড়ক ও জনপথের আনোয়ারপুর- ফতেহপুর রাস্তার ৩ স্থানে ভাঙ্গন, আনোয়ারপুর ব্রিজ হতে বালিজুড়ি পর্যন্ত ভাঙ্গা রাস্তা, তাহিরপুর বাজার হতে সরকারী উচ্চ      
বিদ্যালয় পর্যন্ত রাস্তা সম্প্রতি পাহাড়ী ঢলের পানির তোড়ে ভেঙ্গে চলাচলের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন,‘উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পাতারী তিওরজালাল, বড়খলা, আনোয়ারপুর, বালিজুরী, দক্ষিনকূল, মাহতাবপুর, নোয়াহাট, পিরিজপুর, মেঞ্জারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উতিয়ারগাঁও নোয়াগাঁও রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয় এবং তাহিরপুর সদর ইউনিয়নের লক্ষীপুর রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পানি ওঠায় শনিবার শিক্ষার্থীরা কোন ক্লাস করতে পারেনি।
উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের বাসিন্দা রায়হান উদ্দিন রিপন বলেন,‘ গত দু’দিন ধরে তারা বসতঘর থেকে বেরুতে পারছেন না। ঘর থেকে বেরোলেই কোমরের নীচে পানি।
তাহিরপুর উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যন ফেরদৌস আলম আখঞ্জি বলেন,‘ঢলের পানিতে ভেঙ্গে যাওয়া রাস্তাঘাটগুলো পরিদর্শন করছি।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। শুক্রবার রাতে কিছু পানি কমলেও শনিবার আবার পানি বাড়তে শুরু হয়েছে। বন্যা কবলিত এলাকায় বিভিন্ন সংস্থা ও ব্যক্তি উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
উপজেলা বাদাঘাট (দ.) ইউনিয়ন, পলাশ ইউনিয়ন, সলুকাবাদ ইউনিয়ন, ধনপুর ও ফতেপুর ইউনিয়নের প্রায় ৭০টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এতে অনেক কাঁচা ঘরবাড়ী, বিভিন্ন গ্রামীণ রাস্তা-ঘাট ও শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন হাট বাজার, স্থাপনা প্লাবিত হয়েছে।
বন্যার ফলে পয়নিস্কাশন ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও জলের অভাব এবং যোগাযোগ বিচ্ছন্নতার কারণে জন জীবনে দুর্ভোগ নেমে এসেছে। রোপা আমন ধান, বীজতলা ও শাক সবজি পানির নিচে তলিয়ে গেছে।
শনিবার দুপুরে জেলা আ.লীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান ধনপুর ইউনিয়নের কাটাখালী এলাকার বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করেন। এসময় ধনপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল তালুকদার, স্থানীয় আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন ব্যক্তিগত অর্থায়নে উপজেলা সদর ও পলাশ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রামে বন্যার্তদের মাঝে ১ মে. টন চাল বিতরণ করেছেন। এসময় আ.লীগ ও যুবলীগ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এদিকে স্থানীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ বন্যা কবলিত বিশ্বম্ভরপুর এলাকা পরিদর্শন করেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে বন্যা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। তিনি বন্যায় ক্ষয়ক্ষতি নিরীক্ষাকরণসহ পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতিসহ প্রয়োজনে আশ্রয় কেন্দ্র খোলা ও বন্যার্তদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি রাখতে সবার প্রতি আহবান জানান।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার ও জাতীয় পার্টির নেতাকর্মীসহ এলাকার জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পলাশ ইউনিয়নসহ বন্যায় কবলিত বিভিন্ন গ্রামে শুকনো খাবার বিতরণ করা হয়।
ছাতক
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ছাতক উপজেলার নি¤œাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সুরমা, চেলা ও পিয়াইন নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। উপজেলার নি¤œাঞ্চলের কয়েক হাজার মানুষ হয়ে পড়েছে পানিবন্দী। বন্যার পানি ঢুকে পড়েছে গ্রামাঞ্চলের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পানিবন্দী অবস্থায় নির্ধারিত দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশ নিয়েছে। পানিবন্দী মানুষের জন্য কোন আশ্রয় কেন্দ্র খোলার খবর এখনও পাওয়া যায়নি। ৭-৮দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ও নোয়ারাই ইউনিয়নের অধিকাংশ গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এছাড়া ছাতক সদর, কালারুকা, চরমহলা, দোলারবাজার, ভাতগাঁও, উত্তর খুরমা, দক্ষিণ খুরমা, সিংচাপইড়, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নসহ পৌরসভার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার, চেলা নদীর পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার ও পিয়াইন নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এসব নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ায় নৌপথে ছোট-ছোট ফেরী নৌকা চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে দু’য়েক দিনের মধ্যেই ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক তলিয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ারও আশংকা রয়েছে।
বন্যার পানিতে তলিয়ে গেছে প্রায় শতাধিক হেক্টর রোপণকৃত আমন জমি ও বীজতলা। কয়েকটি স্টোন ক্রাসার মিল, পোল্ট্রি ফার্ম ও মৎস্য খামারে বন্যার পানি ঢুকে পড়েছে। শাক-সবজির বাগানেও পানি ঢুকে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে কৃষকদের। ইসলামপুর ইউনিয়নের রতনপুর-মনিপুরী বস্তির বেড়িবাঁধ ভেঙে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে। নদীপাড় সংলগ্ন ছনবাড়ি-রতনপুর সড়ক, ছনবাড়ি-গাংপাড়-নোয়াকোট সড়কের বিভিন্ন স্থান বন্যার পানিতে তলিয়ে গেছে।
এদিকে বন্যায় নদী ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে কয়েকটি গ্রাম। জামুরা, চানপুর, নোয়াগাঁও, ভাসখলা, করচা, গোয়ালগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াতের সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিচ্ছে। বৈশাকান্দি এফআইভিডিবি স্কুল, নোয়ারাই ইউনিয়নের চরভাড়া মাদ্রাসা, লামাপাড়া ব্র্যাক স্কুলে বন্যার পানি প্রবেশ করেছে।
ইসলামপুর ইউনিয়নের রতনপুর, নিজগাঁও, গাংপাড়, নোয়াকোট, বৈশাকান্দি,বাহাদুরপুর, ছৈদাবাদ, রহমতপুর, দারোগাখালী, পৌরসভার হাসপাতাল রোড, শাহজালাল আবাসিক এলাকা, শ্যামপাড়া, মোগলপাড়া তাতিকোনা, বৌলা, লেবারপাড়া নোয়ারাই ইউনিয়নের বারকাহন, বাতিরকান্দি, চরভাড়া, কাড়–লগাঁও, লক্ষীভাউর, চানপুর, মানিকপুর, গোদাবাড়ী, কচুদাইড়, রংপুর, ছাতক সদর ইউনিয়নের বড়বাড়ী, আন্ধারীগাঁও, মাছুখালী, তিররাই, মুক্তিরগাঁও, উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল, ঘাটপার, গদালমহল, রুক্কা, ছোটবিহাই, এলঙ্গি, রসুলপুর, শৌলা, চরমহল্লা ইউনিয়নের ভলবপুর, চুনারুচর, চরচৌলাই, হাসারুচর, প্রথমাচর, সিদ্ধারচর, চরভাড়ুকা দক্ষিণ খুরমা ইউনিয়নের হরিশরণ, হাতধনালী, রাউতপুর, ধনপুর, চৌকা, রামচন্দ্রপুর, হলদিউরা কালারুকা ইউনিয়নের রামপুর, মালিপুর, দিঘলবন, আরতানপুর, রংপুর, মুক্তিরগাঁও, ভাতগাঁও ইউনিয়নের জালিয়া, ঘাঘলাজুর, হায়দরপুর, বাদে ঝিগলী, সিংচাপইড় ইউনিয়নের গহরপুর, মহদী, গোবিন্দগঞ্জ পুরান বাজারসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস জানান, ‘বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় পানি প্রবেশ করেছে। প্রকৃতির এ বৈরী পরিবেশও নিয়মিত দ্বিতীয় সাময়িক পরীক্ষা নেয়া হচ্ছে।’
কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক জানান, ‘বন্যার পানিতে এখন পর্যন্ত রোপণকৃত আমন জমি ৫৬ হেক্টর ও ২৫ বীজতলা তলিয়ে গেছে।’

  • [১]