- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর মাতিয়ে গেলেন জনপ্রিয় বাউল শিল্পী আশরাফ উদাস

তাহিরপুর সংবাদদাতা
‘পাগল মন মনরে মন কেন এতো কথা বলে, ‘গাছটি হইলো সবুজ বন্ধু ফুলটি হইলো লাল, তোমার আমার ভালবাসা থাকবে চিরকাল রে বন্ধু থাকবে চিরকাল, পুকুরেতে পানি নাই পাতা কেন ভাসে, যার সনে দেখা নাই সে কেন হাসে…. গ্রামবাংলার এমন অনেক জনপ্রিয় গানের কন্ঠশিল্পী আশরাফ উদাস গানে গানে তাহিরপুর মাতিয়ে গেলেন।
বুধবার রাতে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর
ইউনিয়নের বড়ছড়া খন্দকার বাড়ীতে হযরত রমুজ আলী শাহ্ (রহ.)’র বার্ষিক ওরশে গীতিকার গিয়াস উদ্দিন খন্দকারের পৃষ্ঠপোষকতায়, খন্দকার ব্রাদার্সের সার্বিক সহযোগিতায় ও খন্দকার রাজু আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ভক্তিমূলক, আধ্যাত্বিক, বাউল, মুর্শিদী, ভাটিয়ালী, রাধারমনের গান গেয়ে রাতভর শ্রোতাদের মন মাতিয়ে রেখেছেন জনপ্রিয় বাউল কন্ঠ শিল্পী আশরাফ উদাস।
অনুষ্ঠানের শুরুতেই ভক্তিমূলক গান পরিবেশন করেন গিয়াস উদ্দিন খন্দকার, অন্যান্যের মধ্যে গান পরিবেশন করেন এ.আর মতি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন খাঁন, তাহিরপুর থানার ওসি মো. শহিদুল্লাহ্, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক হাফিজ উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী খন্দকার মঞ্জুর আহমেদ, স্বপন কুমার দাস, শাহ্জাহান খন্দকার, সাজ্জাদ খন্দকার, সিএন্ডএফ এজেন্ট সুমন দাস, প্রাক্তন ইউপি সদস্য হাছান আলী, টেকেরঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই তপন কুমার দাস প্রমুখ।  

  • [১]