- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর মুক্ত দিবস পালিত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ৪ঠা ডিসেম্বর এই দিনে পাক হানাদার বাহিনী তাহিরপুরের মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে পরাজিত হয়ে সাচনা বাজারের দিকে পালিয়ে যায়। সোমবার দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে স্থানীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু  
দেব’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল মোমেন, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তূজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, রৌজ আলী, মুজাহিদ উদ্দিন আহমদ, বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, কৃষকলীগ নেতা খসরু ওয়াহিদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের হোসাইন শরীফ বিপ্লব প্রমুখ।

  • [১]