- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে দলীয় প্রার্থী বাছাইকরণে তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান।
তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহিনুর মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আলী মর্তূজা, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা সেলিম আখঞ্জি, রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, উপজেলা কৃষকলীগ আহবায়ক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ।
ইউনিয়ন আওয়ামীলীগ আইন বিষয়ক সম্পাদক এমদাদ নূর’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি মনধীর রায়, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, কোষ্যাধক্ষ বিল্লাল আমিন, উপজেলা শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক মতিউর রহমান, দলীয় নেতা দ্বিজেন্দ্র লাল রায়, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমুখ। সভা শেষে প্রার্থীতা বাছাইয়ে ৭ সদস্যের কমিটি করা হয়। এই কমিটি ৩ জনের প্যানেল তালিকা তৈরী করে উপজেলা কমিটিতে জমাদান করবে মর্মে সভা কার্য সমাপ্তি করা হয়।

  • [১]