- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের কাজ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় ১ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবন কাজের উদ্বোধন করেন     
উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদ খতিব মাও. মুহিবুর রহমান, সমাজসেবক ছয়ফুল আলম,সাইদুল কিবরিয়া প্রমুখ।

  • [১]