- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর সদর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমন্বয় পরিষদ গঠন

স্টাফ রিপোর্টার,তাহিরপুর
তাহিরপুর সদর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মধ্য তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
মধ্য তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শেখর রায়ের পরিচালনায় এবং তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীরা রানী জোয়ারদারের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মানবেশ রায়কে সভাপতি ও গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নীহার রঞ্জন তালুকদারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ  কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি মীরা রানী জোয়ারদার,রীক্তা রানী রায়, অমরেন্দ্র ভোমিক,রুপালী রায়, আবু নাছির,যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক মাকছুম মিয়া,অর্থ বিষয়ক সম্পাদক মধুসুধন তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদিকা রোজওয়ানা খাতুন, শিক্ষা বিষয়ক সম্পাদক শেলী রায়, ক্রীড়া বিষয়ক সম্পাদক আলা উদ্দিন, দপ্তর সম্পাদক শহীদ মিয়া, সদস্য কল্পনা ভৌমিক, তুলন চক্রবর্তী, শেখর রায়, লুৎফুর রহমান শাহ, সালমা আক্তার ও লিপি আক্তার।

  • [১]