স্টাফ রিপোর্টার, তহিরপুর
তাহিরপুর সদর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার তাহিরপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক বিল্লাল আমিন ও সদস্য সচিব হাজী আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৪১ সদস্য বিশিষ্ট তাহিরপুর সদর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের কমিটিতে হারুনুর রশীদকে আহবায়ক, আশ্রাফুল আলমকে সদস্য সচিব, জালাল মিয়া, আক্তার হোসেন ও কৃপেশ রঞ্জন দাসকে যুগ্ম আহবায়ক করে এই কমিটি অনুমোদন দেয়া হয়।